NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মাজারে রক্তক্ষয়ী হামলা: ইরানে ২৬ বিদেশি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০৬:০৫ এএম

>
মাজারে রক্তক্ষয়ী হামলা: ইরানে ২৬ বিদেশি গ্রেপ্তার

কয়েক দিন আগে শিয়া মুসলিমদের এক মাজারে প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত অভিযোগে অন্তত ২৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে ইরান। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার করা ওই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের তথ্য সোমবার জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ অক্টোবর ইরানের শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শিরাজে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সব এজেন্টকে শনাক্ত এবং গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ২৬ ‘তাকফিরি সন্ত্রাসী’ আজারবাইজান, তাজিকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক।

মৌলবাদী সুন্নি ইসলামি বিভিন্ন গোষ্ঠীকে ইরান এবং অন্যান্য কয়েকটি দেশ তাকফিরি বলে অভিহিত করে। মন্ত্রণালয় বলেছে, এই সন্ত্রাসীরা ফার্স, তেহরান, আলবোর্জ, কেরমান, কোম, রাজাভি খোরাসান প্রদেশ এবং ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলে শিয়াদের পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয় আক্রান্ত ওই মাজারকে। হিজাব না পরার কারণে পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাণ হারানো মাশা আমিনির প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে আয়োজিত সমাবেশের দিনে গত ২৬ অক্টোবর শিরাজের মাজারে হামলা হয়।

দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় শিরাজে হামলার হোতা হিসেবে সোবহান কমরুনিকে শনাক্ত করে। আইনশৃঙ্খলাবাহিনীর গ্রেপ্তার অভিযানের সময় মারা যান তিনি। মন্ত্রণালয় বলেছে, সোবহান একজন ‘তাজিক নাগরিক’। তিনি আবু আয়েশা নামে পরিচিত ছিলেন।