NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২২ এএম

বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

আর্ন্তজাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে দেশ-বিদেশে তোপের মুখে দল থেকে বহিষ্কার হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা। এনিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ। তেমনই এক বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসীরা। শুক্রবার (১০ জুন) দেশটির ফাহাহিল এলাকার ওই বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারে পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। 

একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।

কুয়েতি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতার প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ওই প্রবাসীরা যাতে আর কখনও কুয়েতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও করা হবে। তবে ওই দিনের বিক্ষোভে কোনো প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।