NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

‌‘খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে’


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:১৫ পিএম

>
‌‘খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে’

সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, যিনি নির্বাচনে দাঁড়াবেন, আপনি দাঁড়ান, যেই দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। ওদিক দেখে কী হবে তা জানি না। কাজেই এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। তিনি আদৌ নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এতো আগে কোনো কথা বলা ঠিক নয়।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে তার সবগুলোই বাতিল হয়েছিলো। পরে আপিল করলেও তা টেকেনি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের তরফ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। কিন্তু এর সঙ্গে একটি বিষয় জড়িত আছে। তা হলো, যারা আগ্রহী তাদের ভিসা পেতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।

বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলো কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বেশ ভালোই হয়েছে। কোনো সহিংসতা, উচ্ছৃঙ্খলতা বা রিগিং এ ধরনের কোনো দৃশ্য দেখিনি বা অভিযোগ এখনো পাইনি। নির্বাচন কেন্দ্র বা আশপাশের এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা দেখিনি। অত্যন্ত সুশৃঙ্খল ও সংযমের সঙ্গে ভোটাররা ভোট দিয়েছেন।