NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বশান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার লুলা দা সিলভাকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে।

 

 

দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরো গভীর হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমরা এই কঠিন সময়ে বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি, যখন আমরা মহামারির প্রভাব কাটিয়ে উঠেছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।

শেখ হাসিনা এ ছাড়া লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।