NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

এখনও চলছে প্রথম ডোজ, একদিনে পেলেন ৮ লক্ষাধিক মানুষ


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৯:১৫ এএম

>
এখনও চলছে প্রথম ডোজ, একদিনে পেলেন ৮ লক্ষাধিক মানুষ

করোনার সংক্রমণ রোধে দেশে এখনও প্রথম ডোজের টিকা কার্যক্রম চলছে। শেষ একদিনে দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮ লাখের বেশি মানুষ। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ লাখ ২৪ হাজার ৭৪৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ১৫৮ জন। আর বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫১ হাজার ৮৫৭ জন মানুষ। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

সবমিলিয়ে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪১ লাখ ১ হাজার ২৭২ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩০৪ জন।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী থেকে শুরু করে যেকোনো মানুষ করোনার টিকা নিতে পারছেন।