NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ওমর সানীকে গুলির হুমকির অভিযোগ: জায়েদ খান বললেন, ‘মিথ্যাচার’


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ১০:১০ এএম

ওমর সানীকে গুলির হুমকির অভিযোগ: জায়েদ খান বললেন, ‘মিথ্যাচার’

বিনোদন ডেস্ক: অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। তবে জায়েদ খান বললেন, ‘মিথ্যাচার’।

শুক্রবার (১০ জুন) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সানী-জায়েদের বাকবিতন্ডার এক পর্যায় জায়েদ খান পিস্তল বের করে গুলির হুমকি দেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই বিষয় জানতে চাইলে ওমর সানী এখন কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

এদিকে, এই অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান। তিনি বলেন, এমন কোন ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আপনারা যারা গিয়েছেন দেখবেন কতটা সিকিউরিটি মেনটেইন করেন তারা৷ সেখানে কেউ আর্মস নিয়ে প্রবেশ করতে পারেন না। আমি বিয়ে বাড়িতে পিস্তল নিয়ে যাইনি।

তিনি আরো বলেন, মৌসুমী আপা আমাদের শ্রদ্ধার পাত্র। তাকে আমরা শ্রদ্ধা করি। আপার সঙ্গেও আপনারা কথা বলে দেখতে পারেন।

বক্তব্যের সত্যতা জানতে জায়েদ খান এই প্রতিবেদকে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজলের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

এদিকে, শুক্রবারের অনুষ্ঠানের একাধিক ফুটেজে জায়েদ খান ও ওমর সানী দুজনকেই বেশ স্বাভাবিক দেখা গেছে। অন্যদিকে, মৌসুমী এ বিষয়ে মুখ খুলেননি। অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র শিল্পী অঞ্জনাসহ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বিষয়টি দেখনেনি বলে জানান।