NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

চলে গেলেন ‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম

>
চলে গেলেন ‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস

জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব, ‘রক এন রোল’-এর পথিকৃত জেরি লি লুইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেমফিসের দক্ষিণে মিসিসিপির ডেসোটো কাউন্টিতে নিজের বাড়িতে মারা যান লুইস। মৃত্যুকালে শিল্পীর পাশে ছিলেন স্ত্রী জুডিথ। শেষ দিনগুলোতে লুইস স্ত্রীকে বলেছিলেন তিনি পরকালকে স্বাগত জানিয়েছেন এবং মৃত্যুকে ভয় পান না।’

আমেরিকান প্রখ্যাত পিয়ানো বাদক, গায়ক এবং গীতিকার ছিলেন লুইস। ২০ শতকের সবচেয়ে প্রভাবশালী পিয়ানোবাদকদের একজন ভাবা হতো তাকে। ‘গ্রেট বল অব ফায়ারসহ’ লুইসের গানগুলো ও উদ্যমী পারফরম্যান্স ১৯৫০-এর দশকে প্রভাবশালী আমেরিকান পপসংগীতে ‘রক এন রোল’ যুগের জাগরণ ঘটিয়েছিল। মিক জ্যাগার, শেরিল ক্রো, উইলি নেলসন প্রমুখের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন এই সংগীত তারকা।

জেরি লি লুইস
জেরি লি লুইস

১৯৩৫ সালের ২৯ সেপ্টেম্বর লুইজিয়ানায় জন্ম হয় লুইসের। চার বছর বয়সে পিয়ানোতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। দরিদ্র কৃষক পরিবারের ছেলে লুইসকে তার প্রথম পিয়ানো কেনার জন্য তাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। স্কুলে অধ্যয়নরত অবস্থায় ‘মাই গড ইজ রিয়েল’-এর একটি বুগি-উগি সংস্করণ করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর স্কুল বাদ দিয়ে গানে মনোনিবেশ করেন লুইস। মাত্র ১৪ বছর বয়সে একটি গাড়ি ডিলারশিপ কম্পানির উদ্বোধনে তিনি প্রথম পারফরম্যান্স করেন।

১৯৮৬ সালে ‘রক এন রোল’ হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শিল্পীদের একজন লুইস। তার সর্বশ্রেষ্ঠ ‍তিনটি গানের মধ্যে ‘গ্রেট বল অব ফায়ার’ ইউএস চার্টে ২ নম্বরে জায়গা করে নিয়েছিল। রক অন রোল যুগের একটি আইকনিক গান ধরা হয় এটিকে।

লুইস ৪০টি স্টুডিও অ্যালবাম করেছেন। ২০১০ সালে প্রকাশিত তার ‘মিন ওল্ড ম্যান’ অ্যালবামটি ইউএস টপচার্টে ৩০-এ জায়গা পেয়েছিল। ২০১৪ সালে প্রকাশিত হয় তার সবশেষ অ্যালবাম ‘রক অ্যান্ড রোল টাইম’।

আজীবন সম্মাননাসহ চারটি গ্র্যামি পুরস্কার জেতেন লুইস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার ভক্ত, সংগীতশিল্পীসহ অনেকে।