NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঋষি-বাইডেন ফোনালাপ, চীনকে ‘জবাব’ দেওয়ার অঙ্গীকার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

>
ঋষি-বাইডেন ফোনালাপ, চীনকে ‘জবাব’ দেওয়ার অঙ্গীকার

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ফোনালাপ করেছেন। মঙ্গলবারের ফোনালাপে এই দুই নেতা ইউক্রেনকে সহযোগিতা এবং চীনকে 'জবাব' দেওয়ার অঙ্গীকার করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর গার্ডিয়ানের।

প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টা পরেই সুনাক ও বাইডেনের মধ্যে কথা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাইডেন ও সুনাক তাদের আলোচনায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের কথা পুনরায় নিশ্চিত করেছেন। সেইসঙ্গে বিশ্বব্যাপী নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। দুই নেতার ফোনালাপের সারাংশ হিসেবে হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে।

এছাড়া এই দুই নেতা ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়াকে তার আগ্রাসনের জন্য দায়বদ্ধ করতে একসঙ্গে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন।

সুনাক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে অঙ্গীকার করেছেন, ইউক্রেনের প্রতি ব্রিটেনের সহযোগিতা অটুট থাকবে। হোয়াইট হাউস বলেছে, চীন দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাইডেন ও সুনাক সম্মত হয়েছেন।