NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

দেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

>
দেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ

বাংলাদেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার আকাশে এটি ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হয়, শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ।

তিনি বলেন, বিশ্ব মণ্ডলে সূর্যগ্রহণটি শুরু হয় দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে দেশের ৮টি বিভাগ থেকেই।

আবহাওয়া অধিদপ্তরের বিবরণী মতে, আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে এবং চট্টগ্রামে শুরু হয় ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে।

এছাড়া সিলেটে শুরু হয় ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে; খুলনায় শুরু হয় ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে; বরিশালে শুরু হয় ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে; রাজশাহীতে শুরু হয় ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে এবং রংপুরে শুরু হয় ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা মাত্র। সুতরাং এগুলো নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারে কান না দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।