NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ২০৭


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০১:০১ এএম

করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ২০৭

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪১৫ জনে। এই সময়ের মধ্যে ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জন।

 

 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৪৫৪ জনের। পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছে ৩৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।