NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

নারী উদ্যোক্তারা বিদেশেও অবদান রেখে চলেছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

>
নারী উদ্যোক্তারা বিদেশেও অবদান রেখে চলেছে : স্পিকার

জাতীয় অর্থনীতিতে নারী উদ্যোক্তারা নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বিশ্বের খ্যাতিমান অর্থনীতিবিদরা এ উন্নয়নের অনেকগুলো কারণের মাঝে ‘বাংলাদেশের তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে’ অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’ এ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি-বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

স্পিকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন  যুগোপযোগী ও প্রশংসনীয়। কারণ, এই সম্মেলন নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করেছে। অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। সরকার ঘোষিত জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার ফলে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের দ্রুত বিকাশ ত্বরান্বিত হয়েছে। 

স্পিকার আরও বলেন, সারা দেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে নাসিব। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বিষয়-ভিত্তিক প্রশিক্ষণ-কর্মশালা, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণ প্রভৃতি ক্ষেত্রে নাসিব সহযোগিতা করছে।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত প্রণোদনা, কোলেটারল ফ্রি লোন ইত্যাদি সুবিধা যেন তারা সহজে পেতে পারে সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।