NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন সানী, করবেন জিডি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩১ পিএম

>
জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন সানী, করবেন জিডি

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করায় গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন নায়ক ওমর সানী। বিপরীতে জায়েদ পিস্তল বের করে তাকে গুলির হুমকি দেন।

যদিও ঘটনাটি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এমন কিছুই সেদিন ঘটেনি। শত্রুতা করেই এসব রটানো হচ্ছে। যার ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘটনা সেই খল অভিনেতা ডিপজলও বিষয়টি অস্বীকার করেছেন।

এরমধ্যেই এবার বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওমর সানী। পাশাপাশি প্রয়োজনে জিডিও করবেন বলেও জানিয়েছেন ‘কুলি’ খ্যাত এই নায়ক।

ওমর সানী বলেন, ‘শিল্পী সমিতিতে অনেকেই আমার মুরব্বি। আবার আমাকেও কেউ কেউ মুরব্বি মনে করেন। তাদের সবার সঙ্গেই কথা বলবো। আজ (১২ জুন) শিল্পী সমিতিতে অভিযোগপত্র দিচ্ছি। আমার মুরব্বিদের প্রতি আমার আস্থা আছে। দেখি তারা কী বলেন। এরপর আমি জিডি করবো।’

এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান ওমর সানী। তিনি বলেন, ‘কাঞ্চন ভাই বিষয়টি জানেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। সমিতির সঙ্গে বসে বিষয়টির সুরহা করতে চাই। আমি সব সময় যেকোনও সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। এবারও তাই করবো।’