NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শ্বাসরুদ্ধকর ম্যাচে আরব আমিরাতকে হারাল ডাচরা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১০:০৯ এএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে আরব আমিরাতকে হারাল ডাচরা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে তারা আরব আমিরাতকে হারিয়েছে ৩ উইকেটে। লো স্কোরিং এই ম্যাচটি ছড়িয়েছে উত্তেজনা। ফলাফল নির্ধারিত হয়েছে ১ বল বাকি থাকতে।

 

 নেদারল্যান্ডসের বাস দে লিডে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

 

আজ রবিবার ভিক্টোরিয়ার জিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। এতে অবশ্য পিচেরও দায় ছিল। আমিরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার ৪৭ বলে ৪১ করা ওপেনার মুহাম্মদ ওয়াসিম। এছাড়া অরবিন্দ ১৮, কাসিফ ১৫ আর চিরাগ সুরি ১২ রান করেন। ১৯ রানে ৩ ইকেট নেন নেদারল্যান্ডসের বাস দে লিডে। ২টি নেন ফ্রেড ক্লাসেন।

ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাচরাও যেন ধুঁকতে থাকে। দলীয় ১৪ রানেই প্রথম উইকেটের পতন। এরপর দেখা যায় ২৭ রানের জুটি। ভাঙা-গড়ার মাঝেই ছোট ছোট জুটিতে এগোতে থাকে ডাচরা। ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার ম্যাক্স ও'ডডের ব্যাট থেকে। এছাড়া কলিন ১৭, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জহুর খান। শেষ ওভারে প্রয়োজন হয় ৬ রানের। জমজমাট শেষ ওভারের এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।