NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

নারী উদ্যোক্তাদের শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৫ এএম

>
নারী উদ্যোক্তাদের শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছেন প্রধানমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট ২০২২ এর জয়ী অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। ২০ জন নারীকে জয়ী ঘোষণার মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী উই সামিট ২০২২। পরে জয়ী অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী বলেন, সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে প্রধানমন্ত্রী গত ১৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, প্রযুক্তি নির্ভর, ডিজিটাল বাংলাদেশ পরিণত করেছেন। এবছর দুটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এই সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড. সায়েবা আক্তার, রুবাবা উদদৌলা, রুবানা হক, এম এস সাবিনা খাতুন, ড. সেজ্যুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা খান মজলিস ও আজমেরী হক বাঁধন।

উদ্যোক্তা ক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এ সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুড ফান্ডার সিইও আন্বারিন রেজা, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উই-এর ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতি প্রমুখ।