NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আমিরাতে সিলেট যুব পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ এএম

>
আমিরাতে সিলেট যুব পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে সিলেট যুব পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুন) রাজধানী আবুধাবির জাফরি হোটেলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ কাচা উদ্দিন। মুহাম্মদ মাহবুব আলম চৌধুরী কামরানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এন আর বি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর আলহাজ্ব আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ওয়াহিদুজ্জামান বাবুল, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সামছুল কবির পুতুল, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দাতা সদস্য কামাল হোসেন, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএইয়ের সভাপতি মুহাম্মাদ জুবের আহমদ, সিলেট যুব পরিষদের সাবেক সভাপতি তৈয়ব সাফাত আলী, সাবেক সহ-সভাপতি উদ্দিন আসুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুনাম উদ্দিন ইমরান, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহিদ, এমদাদুল হক রনি ও মুহাম্মদ জসিম উদ্দিন।

সাবেক ধর্ম সম্পাদক হাফেজ জুবের আহমদের কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামিল খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ শাহবাজ আলী, আব্দুল্লা আল মুন্না, রাজিব আহমদসহ আরও অনেকে।

এছাড়াও বিভিন্ন অঙ্গনের কমিউনিটি নেতারা, সাংবাদিক, প্রকৌশলীসহ প্রবাসী বাংলাদেশিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে গণতান্ত্রিক নিয়মে সবার মতামতের ভিত্তিতে ২০২২/২০২৩ সালের কমিটির জন্য ওয়াহিদুজ্জামান বাবুলকে প্রধান পৃষ্ঠপোষক ও মুহাম্মদ কাচা উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মুহাম্মদ তৈয়ব সফাত আলীকে সভাপতি, মাহবুব আলম চৌধুরী কামরানকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ সাহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতারা সিলেটসহ সারাদেশের মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।