NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত : স্পিকার

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ জরুরি। এক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক ও শিক্ষকগণসহ সমাজের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

 

জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম ও সৈয়দা রুবিনা আক্তার, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছেন। এখন মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে।

তিনি আরো বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ সরকার নিয়েছে। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ অংশ নেন।