NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

দুই বছর পর বিশ্ব ইজতেমা, শুরু হচ্ছে ১৩ জানুয়ারি


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৫:৫৩ পিএম

দুই বছর পর বিশ্ব ইজতেমা, শুরু হচ্ছে ১৩ জানুয়ারি

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপের কারণে দুই বছর ধরে স্থগিত থাকা বিশ্ব ইজতেমা আবারও শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে দুই ভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম ধাপে ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় ধাপে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

 

 

২০২৩ সালের জানুয়ারিতে প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ১৩ জানুয়ারি। এই পর্বে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয় দিনের বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।