NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৮ পিএম

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে কিউইদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড পৌঁছে গেছে ২৩ বল হাতে রেখেই।

রান তাড়া করতে নেমে ১১৭ রানের জুটি গড়েন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।

 

অ্যালেন সাজঘরে ফেরেন ৪২ বলে ৬২ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ১টি চার। ৪৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে।  

 

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি কোনো পাকিস্তানি ব্যাটার। ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান তুলতে সমর্থ হয় তারা। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। ২০ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন আসিফ আলী। এছাড়া বাবর আজম ২১, মোহাম্মদ রিজওয়ান ১৬ ও শান মাসুদ ১৪ রান করেন। ইনিংসে একটিও ছক্কা মারতে পারেনি পাকিস্তান।

নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি, মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন ইশ সুধি।