NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ জুলাই থেকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০০ এএম

>
নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ জুলাই থেকে

করোনা মহামারির প্রভাব কাটিয়ে বিশ্ব ফিরতে শুরু করেছে আপন চেহারায়। স্বাভাবিকতায় ফেরার অংশ হিসেবে বেজে উঠেছে নিউ ইয়র্ক বাংলা বইমেলার আগমনী সুরও। আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে প্রবাসে বাংলা বই নিয়ে সর্ববৃহৎ এই আয়োজন। চার দিনের এই মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় বরাবরের মতো অংশ নেবেন বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ থেকে আসা সাহিত্যিক ও প্রকাশকরা। এই মিলন মেলা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহা। এবারও উল্লেখযোগ্যসংখ্যক লেখক, প্রকাশক অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বজিৎ সাহা জানান, এবারের বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০০ মার্কিন ডলার। আগ্রহী অভিবাসী লেখকরা তাদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের নিয়ে গঠিত একটি বিচারক পর্ষদ পুরস্কারের জন্যে সেরা বইটি নির্বাচন করবেন।

শহীদ কাদরী পুরস্কার ২০২২-এর জন্য বিবেচিত হতে লেখকদের নিচের শর্তগুলো অনুসরণ করতে হবে:

১. লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।

২. লেখকেরা বাংলাভাষায় রচিত তাদের একটি বই জমা দিতে পারবেন।

৩. বইটি অবশ্যই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে।

৪. লেখককে নিজ খরচে বইটির ৩টি কপি পাঠাতে হবে।  

বই পাঠানোর ঠিকানা: যুক্তরাষ্ট্র: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY 11372

বাংলাদেশের ক্ষেত্রে ঠিকানা: শহীদ কাদরী পুরস্কার ২০২২, মুক্তধারা ফাউন্ডেশন, ৪৪ আরামবাগ, (দোতলা) মতিঝিল, ঢাকা ১০০০, বাংলাদেশ।