NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মিথেন গ্যাস কমাতে সম্মত বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

>
মিথেন গ্যাস কমাতে সম্মত বাংলাদেশ

বৈশ্বিক মিথেন অঙ্গীকারে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মিথেন গ্যাস কমাতে সম্মতি দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন সারা পৃথিবী থেকে পরিবেশবিদরা একটা মুভ করছেন, পৃথিবীর টেম্পারেচার (তাপমাত্রা) যেভাবে বেড়ে যাচ্ছে, এভাবে বেড়ে গেলে পৃথিবী একেবারে নিয়ার টু (দ্রুত) ধ্বংস হয়ে যেতে পারে। তিনটা সিনারিও তারা চিন্তা করছেন। একটা হলো ৬ ডিগ্রি যদি ইনক্রিজ (বৃদ্ধি) হয়, তাহলে তো কিছুই করার থাকবে না।

‘ইভেন ৪ ডিগ্রিও যদি আবার নেমে যায়, সে ক্ষেত্রেও প্রায় ৮০ ভাগ এরিয়া চলে যাবে (পানির নিচে)। আরেকটা সিনারিও তারা বলছে, ২ ডিগ্রি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা। ২ ডিগ্রি ইনক্রিজ হলেও লো লাইন এরিয়াগুলো সবগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক ন্যাচারাল ডিজাস্টার হবে। এখন তারা চেষ্টা করছেন, ১.৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কী না। তার জন্য একটা পদ্ধতি হলো, মিথেন গ্যাস কমাতে হবে পৃথিবী থেকে।’

তাপমাত্রা বাড়ার জন্য অনেকগুলো জিনিস জড়িত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিথেন একাই পয়েন্ট ৩ বৃদ্ধি করতে পারে৷ এই যে ২ ডিগ্রি থেকে ১.৫ রাখতে চাচ্ছে, মিথেন যদি নিয়ন্ত্রণ করা যায় আগামী ৫-৬ বছরের মধ্যে, পয়েন্ট ৩ ডিগ্রি যদি কম হয় তাপমাত্রা তাহলে আর পয়েন্ট ২ হলেই টার্গেট ফুলফিল হয়ে যাবে৷ সে জন্য এটা খুবই কমফোর্টেবল। এখানে ৫০টি দেশ ইতোমধ্যে সই করেছে। মানুষ সৃষ্ট মিথেন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটাতে বাংলাদেশ এগ্রি (সমর্থন) করেছে।