NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী পাঁচটা বছর ধরে এরা আমাদের কাঁধে বোঝা হয়ে আছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ এএম

>
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী পাঁচটা বছর ধরে এরা আমাদের কাঁধে বোঝা হয়ে আছে

বাংলাদেশে রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সংকট নিয়ে জাতিসংঘ অধিবেশনে বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের সাথেও আলাপ চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার কথা আমি (জাতিসংঘ অধিবেশনে) তুলে ধরেছি। আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে তারা নিজেরা আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে। আবার কেউ কেউ নৌকায় উঠে মালয়েশিয়া যাবে বলে মাঝপথে হারিয়ে যাচ্ছে। আমরা বিষয়গুলো ভালোভাবেই তুলে ধরেছি।

তিনি বলেন, আমরা বিষয়টি জাতিসংঘের কাছে বারবারই তুলে ধরছি। কিন্তু রোহিঙ্গাদের কতটুকু ফেরত যেতে পারবে, সেটাই হলো সব থেকে বড় কথা। আজকে পাঁচটা বছর এরা আমাদের কাঁধে বোঝা হয়ে আছে। তাছাড়া যে বৈদেশিক সহযোগিতা আসত, সেটাও অনেকটা সীমিত হয়ে এসেছে। যেহেতু তাদেরকে মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছি, আশ্রিত যারা তাদের তো আমরা ঠেলে দিতে পারি না।

সরকারপ্রধান বলেন, মিয়ানমারের সঙ্গেও আমরা আলোচনা করছি। তাদেরকেও বলছি, আপনাদের লোক আপনারা ফেরত নেন। আমরা তাদের সাথে কোনো সংঘাতে যাচ্ছি না। তাদের সাথে আলোচনা করে বুঝাতে চেষ্টা করছি যে, তাদের দেশের মানুষ পরদেশে পড়ে থাকবে, এটা ভালো না। তাদের ফেরত নিয়ে যাওয়া উচিত।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে তার বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।