NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সংকটকালে দেশবাসীর কষ্ট লাঘবে সরকার প্রস্তুতি নিচ্ছে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ এএম

>
সংকটকালে দেশবাসীর কষ্ট লাঘবে সরকার প্রস্তুতি নিচ্ছে

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব যে সংকটে পড়েছে বা আগামীতে যে সংকটের আশঙ্কা আছে তাতে বাংলাদেশের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার সরকার তা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্ব এখন অশান্তিতে ভুগছে। করোনা মহামারি যেতে না যেতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। সেখানে আমরা শান্তিতে থাকব কি থাকব না সেটা অনেকটা আমাদের নিজেদেরও ব্যাপার। কারণ, আমরা নিজেরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে অন্তত সেদিক থেকে আমাদের কোনো কষ্ট হবে না।

সরকার প্রধান বলেন, কিন্তু সারা বিশ্বের মানুষ যখন কষ্টে থাকে, তখন কি চাইলেই শান্তিতে থাকা যায়? শুধু নিজের কথা ভাবলে চলে না, মানুষের কথাও ভাবতে হয়। উন্নত দেশের মানুষগুলোও কষ্ট পাচ্ছে। আর আমাদের দেশে তো আছেই। তাছাড়া আরও অনেক দেশ আছে। আমার দেশের মানুষের যেন কষ্ট না হয়, তার জন্য যতটুকু যা প্রস্তুতি নেওয়া দরকার আমি কিন্তু সেটা নিচ্ছি।