NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মাঠে তুষারপাত; ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

মাঠে তুষারপাত; ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অনেক দিন পর ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। আগামীকাল ৭ অক্টোবর শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচের আগে দুই দলেরই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের তাপমাত্রা।

হাড়-কাঁপানো ঠাণ্ডা তো আছেই, সেই সঙ্গে হয়েছে তুষারপাত!

বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ। সাম্প্রতিককালে তো দেশে শীতকাল বলতে গেলে উধাও হয়ে গেছে। তাই আরব আমিরাতের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মাত্র কয়েক দিন আগে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে টাইগাররা। কিন্তু ক্রাইস্টচার্চের আবহাওয়া কঠিন পরীক্ষাই নেবে।

ম্যাচের আগের দিন হ্যাগলি ওভাল মাঠে একনাগাড়ে তুষারপাত হচ্ছে। নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ-পাকিস্তান খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হ্যাগলি ওভালের গ্রাউন্ডসম্যান রুপার্ট বুল বলেছেন, ‘এই প্রথম কভার ওঠানোর আগে বরফ সরাতে হলো। প্রথমবার বলে মজাই লেগেছে। তবে সব সময় এমনটা করতে ভালো লাগবে না। ’

কালকের ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ড সময় দুপুর ৩টায়। সকালে বরফ থাকলেও খেলা শুরুর সময় সমস্যা হবে না বলে জানিয়েছেন রুপার্ট। কারণ হ্যাগলি ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। বাংলাদেশ-পাকিস্তান এই আবহাওয়ায় অভ্যস্ত না হলেও স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেটারদের কাছে এটা ডালভাত। তাদের কোচ গ্যারি স্টিডও বলেছেন, ‘আসলেই ঠাণ্ডা আছে। তবে এর চেয়েও ঠাণ্ডাতে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের। ’