NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ পিএম

>
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একটিতে জয়, আরেকটিতে হার। ফের মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে চলতি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে লড়াই। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল নিগার সুলতানা জ্যোতির। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

পিচ দেখে ব্যাটিংয়ের উপযোগী মনে হওয়ায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দাঁড় করানোর চিন্তা টাইগ্রেস অধিনায়কের। যদিও সিলেটের উইকেটে রান তোলা সহজ নয়!

তবে রেকর্ড জ্যোতিদের পক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা তিশনা।

মালয়েশিয়া একাদশ: উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস এলিসা, আইন্না হামিজা হাশিম, মাহিরা ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান্না নাতসিয়া, এলসা হান্ডার, আইসিয়া এলিসা, নুর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া সিউহাদা, আইনা নাজওয়া।