NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ওয়ানডে ক্রিকেটে আগ্রহ নেই


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

>
ওয়ানডে ক্রিকেটে আগ্রহ নেই

কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যারন ফিঞ্চ। ওয়ানডের জার্সি তুলে রাখলেও এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠেয় হবে এবার, আর এবারই দলটির অধিনায়কের গুরুদায়িত্ব পড়েছে অ্যারন ফিঞ্চের কাঁধে। ঠিক এই কারণেই কি টি-টোয়েন্টি ক্রিকেটকে রোমাঞ্চকর বলছেন ফিঞ্চ। আশা রাখছেন আরো কিছুদিন টি-টোয়েন্টি চালিয়ে যাবেন এ অজি অধিনায়ক।

ফিঞ্চ বলেন, ‘এটি এমন কিছু যার জন্য আমি কোনো অনুশোচনা করছি না। ৫০ ওভার ফিল্ডিং করার চিন্তা আমাকে আর রোমাঞ্চিত করে না। ২০ ওভার অবশ্যই রোমাঞ্চকর। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আশা করি এটি আমাকে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে সহায়তা করবে।’

অ্যারন ফিঞ্চ ক্রিকেট থেকে অবসরের পর কোন কাজটি মিস করবেন, এটাও অনেকেই জানেনা। তবে এ বিষয় নিয়ে মুখ খুললেন ফিঞ্চ নিজেই, জানালেন ক্রিকেট মাঠের অনুশীলন মিস করবেন এই অধিনায়ক।

এ নিয়ে ফিঞ্চ বলেন, ‘একমাত্র যে জিনিসটি আমি মিস করবো তা হল অনুশীলন। আমি আসলে অনুশীলন করতে ভালোবাসি।’