NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে সীরাহ কনভেনশন


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৩:৩৭ এএম

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে সীরাহ কনভেনশন

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ১৫তম সীরাত কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর জ্যামাইকার ৮৬-৪৫ এডগার্টন বুলেভার্ডে এই আয়োজন সম্পন্ন হয়। কনভেনশনের থিম ছিল ‘মুহাম্মদ (সা.) বিশ্বশান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক’।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির ইংরেজি সেশন অনুষ্ঠিত হয়েছে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এবং বাংলা সেশন অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফার্মাসিস্ট আমীর খান। 

বক্তব্য রাখেন কনভেনশনের চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ এবং ফাদার জিমসহ আরও অনেকে। অতিথি হিসেবে ছিলেন- আব্দুল হাদী আফসারী, মোয়াজ্জেম হোসেন ফারুকী, ড. আবুল কালাম আজাদ, ড. জহিরুল আলম, ইমাম শামসি আলী। 

আরও বক্তব্য রাখেন- মওলানা ফয়েক উদ্দিন, মওলানা সাঈদুর রহমান, ইমাম আনসারুল করীম, মওলানা লুৎফর রহমান কাশেমী, ইমাম আকিমুজ্জামানসহ আরও অনেকে। 

কনভেনশনে নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মুফতি আব্দুল মালেক।