NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

লভ্যাংশের ৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিলো ইউনিলিভার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৫ এএম

>
লভ্যাংশের ৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিলো ইউনিলিভার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড তাদের গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮ কোটি ৭ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুসের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশ ৭ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৮ টাকার ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের লভ্যাংশ ৩৭ লাখ ৭১ হাজার ৮৪৮ টাকার চেক হস্তান্তর করেন। 

শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে ২৯৩টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭৬০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সচিব রাশেদল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান ও কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।