NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে, অস্থিরতার আশঙ্কা


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪১ এএম

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে, অস্থিরতার আশঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রাজিলে স্থানীয় সময় রবিবার সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জরিপে এগিয়ে ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

ধারণা করা হচ্ছে, প্রথম রাউন্ডেই বড় ব্যবধানে জিতে যাবেন লুলা ডা সিলভা। তবে সে ফলাফল বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো মেনে নেবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

 

 

ব্রাজিলের জনগণের মধ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে গভীর বিভক্তি দেখা গেছে। বলসোনারো আগেই তাঁর স্বভাবজাত ভঙ্গিতে ঘোষণা করেছেন, ‘শুধু ঈশ্বরই’ তাঁকে ক্ষমতা থেকে সরাতে পারবেন।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভা ৭৬ বছর বয়সে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। ক্ষমতাসীন বলসোনারো পরাজিত হলে দেশে ‘অস্থিরতা’ সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তিনি।

ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং প্রক্রিয়ার বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ তুলেছেন বলসোনারো। নির্বাচনী প্রক্রিয়ার ওপর তাঁর এ সরাসরি আক্রমণকে ভালো চোখে দেখছেন না অনেকেই। পরামর্শক প্রতিষ্ঠান প্রসপেকটিভার রাজনৈতিক বিশ্লেষক আড্রিয়ানো লউরেনো বলেন, ‘আমি মনে করি, পরাজিত হলে নির্বাচনকে চ্যালেঞ্জ জানাবেন বলসোনারো। ’

 এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনকে তারা ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছেন।

সূত্র: এএফপি।