NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রোহিঙ্গা সংকট : চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতা চান মোমেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

>
রোহিঙ্গা সংকট : চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতা চান মোমেন

সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান দরকার। আর এটি সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যস্থতা কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এই ড. মোমেন সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

চিঠিতে চলতি বছরের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ই’র সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর সামনের দিনগুলোতে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত সন্তোষজনক যে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

মোমেন বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও মূল্যবান উন্নয়ন সহযোগী। করোনা সংকটের সময় সিনোফার্ম ভ্যাকসিন সময়মতো সরবরাহের জন্য চীনের প্রশংসা করছে বাংলাদেশ।

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।