NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

‘হেলেন কেলার’-এর বিশেষ প্রদর্শনী


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:৫৩ এএম

>
‘হেলেন কেলার’-এর বিশেষ প্রদর্শনী

‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক দেশ-বিদেশে প্রশংসিত ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।

এদিন ‘হেলেন কেলার’-এর ৩৭তম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রযোজনাটি ২০১৮ সালে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’-এ প্রদর্শনীসহ দেশে নিয়মিত সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ৬টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত হয়েছে। প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত প্রযোজনাটি। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও।

প্রসঙ্গত, কিংবদন্তি হেলেন কেলার ১৮৮০ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন এবং প্রয়াত হন ১৯৬৮ সালের ১ জুন।