NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সরকারি ব্যবস্থায় হজ : টাকা ফেরত পাচ্ছেন হাজিরা


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ এএম

>
সরকারি ব্যবস্থায় হজ : টাকা ফেরত পাচ্ছেন হাজিরা

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যাওয়া ব্যক্তিরা সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ার অব্যয়িত ৯ কোটি ৪০ লাখ টাকা ফেরত পাবেন। তিন হাজার সাতশর বেশি হাজিকে এ অর্থ ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে ঢাকার আশকোণার হজ অফিসের পরিচালক বরাবর পাঠানো চিঠিতে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে আর্থিক বিধি-বিধান অনুসরণ করে চেকের মাধ্যমে অর্থ বিতরণ শেষে প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হজ পরিচালককে অনুরোধ জানানো হয় চিঠিতে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, প্যাকেজ-১ এর হাজিরা প্রত্যেকে ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর হাজিরা ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে হাজিদের টাকা দেওয়া শুরু হবে। 

২০২২ সালে সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এর ক্ষেত্রে একেকজনের ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর ক্ষেত্রে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছিল।