NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইতালিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫৪ পিএম

>
ইতালিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার রোমের রসই রেস্টুরেন্টের হলে এক অনুষ্ঠানের আয়োজন করে ইতালি আওয়ামী লীগ। বিপুলসংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর সঞ্চালনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন।

বক্তব্য দেন- নজরুল ইসলাম, দীন মোহাম্মদ দীনু, মঞ্জুর আহমেদ মঞ্জু, আব্দুর রশিদ, মজিবুর রহমান, স্বপন হাওলাদার, জি আর মানিক, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বের কথা তুলে ধরেন। দেশের উন্নয়নের অবকাঠামোর চিত্র তুলে ধরে তারা বলেন, পদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি যুগিয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তারা অল্প সময়ের মধ্যে নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এ ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে নেত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যথায় দেশের উন্নয়নে কুচক্রী মহল আঘাত হানতে চেষ্টা করবে। 

এ সময় আগামী ১৬-২৩ অক্টোবরে জার্মানির সম্মেলনে যোগ দিতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।