NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সহিংসতা থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৮:৫৬ এএম

>
সহিংসতা থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সহিংসতা থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার বিষয়ে উদ্বেগ রয়েছে। সহিংসতা থাকলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমন কোনো নির্বাচন নেই যেখানে সহিংসতা ভালো পরিবেশ তৈরি করতে পারে।

পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের করণীয় বা সংবিধান সংশোধনী বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমি বলতে চাই যে, ভোটের পরিবেশ নিশ্চিত করা শুধু নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নয়।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা আমি বলতে পারব না। কোনো পেশাদার কূটনীতিক এ ধরনের প্রশ্ন নিয়ে মন্তব্য করবেন না। সুুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের বিষয়টি বাংলাদেশের জনগণ ঠিক করবে।

কূটনৈতিক শিষ্টাচার প্রসঙ্গে পিটার হাস বলেন, আমি কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে অবহিত। অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা যায় না। আমি এটাও অবহিত যে, আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্বাচন করার বিষয়ে অনেক পরামর্শ ও সুপারিশ রয়েছে। আমি যখন নির্বাচন নিয়ে মন্তব্য করি, আমি ওই পরামর্শ বিষয়ে কথা বলি। আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সহায়তা করতে চায়।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।