NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ভারতে কমল পাম তেলের আমদানি ভিত্তিমূল্য


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩১ পিএম

>
ভারতে কমল পাম তেলের আমদানি ভিত্তিমূল্য

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির মাঝেই অপরিশোধিত ও পরিশোধিত পাম তেলের আমদানি ভিত্তিমূল্য কমিয়েছে ভারত। পাম তেলের দাম কমালেও দেশটিতে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকার প্রতি সপ্তাহে ভোজ্যতেল, সোনা ও রূপার আমদানি ভিত্তিমূল্য হ্রাস অথবা বৃদ্ধি করে। আর নতুন নির্ধারিত মূল্য একজন আমদানিকারককে যে পরিমাণ শুল্ক দিতে হবে তা হিসেব করতে ব্যবহার করা হয়।

 

বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক ভারত গত সপ্তাহে ২০ লাখ টন সয়াবিন তেল শুল্কমুক্ত আমদানির অনুমতি দেয়।

বিবৃতি অনুযায়ী, দেশটির সরকার অপরিশোধিত পাম তেলের আমদানি ভিত্তি মূল্য প্রতি টন ১ হাজার ৬২৫ ডলার নির্ধারণ করেছে। যা গত সপ্তাহে এক হাজার ৭০৩ ডলার ছিল।

একইভাবে গত সপ্তাহে ভারতে আরবিডি পাম তেলের দাম ১ হাজার ৭৬৫ ডলার থাকলেও তা কমিয়ে এক হাজার ৭৩৩ ডলার করা হয়েছে। অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত সপ্তাহে এক হাজার ৮২৭ ডলারে আমদানি করলেও এবার সেই ভিত্তিমূল্য বাড়িয়ে এক হাজার ৮৬৬ ডলার করা হয়েছে।

এর আগে, গত ২১ মে মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ায় ডিজেল ও পেট্রলের ওপর থেকে শুল্ক কমিয়ে আনে ভারত। সেই সময় দেশটির কেন্দ্রীয় সরকার প্রতি লিটারে ডিজেলের দাম ৭ রুপি ও পেট্রলের দাম সাড়ে ৯ রুপি কমিয়ে ফেলে।