NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ঢাকায় ঘুরছে বিশ্বকাপ ট্রফি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম

ঢাকায় ঘুরছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার বেলা ১১টার পর একটি বিশেষ বিমানে সোনালী ট্রফিটি ঢাকায় পৌঁছায়। ট্রফির সাথে এসেছেন ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী ফ্রান্স জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু এবং ফিফার কয়েকজন প্রতিনিধি। হযরত শাহজালাল বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের কর্মকর্তারা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয়। রাতে সংসদ ভবনের লবিতে ট্রফিটি বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবারের কাতার বিশ্বকাপ সামনে রেখে বিশ্বজুড়ে ঘুরতে বেড়িয়েছে বিশ্বকাপ ট্রফি। গত ১২ই মে দুবাই থেকে এই বিশ্বভ্রমণ শুরু হয়। নিয়ে যাওয়া হবে মোট ৫৬টি দেশে। এরই অংশ হিসেবে বুধবার সকালে পাকিস্তান থেকে ঢাকায় এসে পৌঁছায় বিশ্বকাপ ট্রফি। একটি বিশেষ বিমানে এই ট্রফির সাথে ঢাকায় আসেন ৯৮’র বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান কারেম্বু এবং ফিফার কয়েকজন প্রতিনিধি। 

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশ্বকাপ ফুটবলের ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সেখান থেকে কড়া নিরাপত্তায় সোনালী ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসনে। বিকেলে বঙ্গবভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিয়ে যাওয়া হয় ট্রফি। এসময় রাষ্ট্রপতি বলেন, এমন আয়োজন ফুটবলের প্রতি খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এরপর রাতে সংসদ ভবনের লবিতে ট্রফিটি বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রিড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। 

বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসনে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফিটি দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ট্রফিটি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ মিলবে। আর বিকেলে বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। বৃহস্পতিবার রাতেই বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।