NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রাশিয়ায় স্কুলে গোলাগুলি, নিহত ৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম

>
রাশিয়ায় স্কুলে গোলাগুলি, নিহত ৬

রাশিয়ায় একটি স্কুলে গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের একটি স্কুলে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।

রাশিয়ার পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলির এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির পর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

আরটি বলছে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে স্কুলের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়া’র রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার লোক বাস করে।