NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিয়ে করছেন আসিফের বড় ছেলে, কনের বাড়ি গোপালগঞ্জ


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৫:২৩ এএম

>
বিয়ে করছেন আসিফের বড় ছেলে, কনের বাড়ি গোপালগঞ্জ

‘ও প্রিয়া’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বাগদান সম্পন্ন হয়েছে। কনে গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতা। আগামী মাসেই রণ-ঈশিতা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। খবরটি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

ছেলের বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে আসিফ লেখেন, ‘মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ। আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।’

গোপালগঞ্জ জেলার সঙ্গে আত্মীয়তার নতুন এ সম্পর্ক নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান এই গায়ক, ‘একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’

আসিফ জানান, ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকেই চিনি। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে ওকে পুত্রবধূ করার বাসনা ছিল। যাক অবশেষে সে বাসনা পূরণ হলো। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। ঈশিতাকে পুত্রবধূ হিসেবে পেয়ে শ্বশুররুপে আবারও কন্যা সন্তানের বাবা হলাম। সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌ’মা ঈশিতার জন্য। পড়াশোনার পাশাপাশি বর্তমানে ওরা দুজনই চাকরি করছেন।