NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডায় আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৪ এএম

১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডায় আলোচনা সভা
কানাডার টরন্টোতে ’৭১ এর গণহত্যার আন্তজার্তিক স্বীকৃতির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে টরন্টোর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে গত ২৩ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১ তম অধিবেশনে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনা যাতে ফলপ্রসূ হয় এবং যেসব সংগঠনের প্রচেষ্টায় গণহত্যার বিষয়টি জাতিসংঘের আলোচনার এজেন্ডা হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে, সেই সব সংগঠনের সাথে সংহতি প্রকাশের লক্ষ্যে টরন্টোতে এই আলোচনার আয়োজন করা হয়। সংহতি প্রকাশের সাথে সাথে টরন্টোর আলোচনা অনুষ্ঠানে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনায় উপস্থিত সকলে মনে করেন, এসব সিদ্ধান্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় ’৭১ এর গণহত্যার আন্তজার্তিক স্বীকৃতি পেতে সহায়ক ভূমিকা পালন করবে। আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ অক্টোবর এক সমাবেশ অনুষ্ঠিত হবে। তারপর সন্ধ্যা ৭টায় সমাবেশে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ সংলগ্ন ডেন্টোনিয়া পার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। সন্ধ্যা ৮টায় টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে ’৭১ এর গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই চলচ্চিত্র প্রদর্শন সবার জন্যে উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ৫১ বছর পর এই প্রথম জাতিসংঘ মানবাধিকার পরিষদে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত ভয়াবহতম, বীভৎস, বর্বর গণহত্যা ও জেনোসাইড নিয়ে আলোচনা হতে যাচ্ছে। এই আলোচনাকে সামনে রেখে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বাঙালিরা ইতোমধ্যে সোচ্চার হয়েছে এই জেনোসাইডের আন্তর্জাতিক ও জাতিসংঘের স্বীকৃতি আদায়ের জন্য। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে ইতিহাসের নৃশংসতম গণহত্যা ও জেনোসাইডের ভিডিও ফুটেজ, ফটোগ্রাফ, ছবি, দলিলপত্র এবং তথ্য উপাত্ত। নেদারল্যান্ডস ভিত্তিক বাংলাদেশ সাপোর্ট গ্রুপ-BASUG, ‘আমরা একাত্তর’ এবং ‘প্রজন্ম ৭১’-এর যৌথ আহবানে সাড়া দিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ জেনেভার সদর দফতরে আগামী ৩ অক্টোবর বিকাল ৩ টায় ৫১ তম অধিবেশনে ৩ নং আলোচ্যসূচি নির্ধারণ করেছে। এ উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পৃথিবীব্যাপী ‘জেনোসাইড স্বীকৃতি আদায় সপ্তাহ’ উদযাপন করা হবে। জেনেভা ও নিউইউর্কের জাতিসংঘ ভবন ছাড়াও লন্ডন, টরন্টো, মন্ট্রিয়ল, ফ্লোরিডা, সিডনিসহ পৃথিবীর বিভিন্ন শহরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সাথে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় সমাবেশ ও মানববন্ধন তৈরি করা হবে। টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন এজিএস নাসির উদ দুজা, টরন্টো বাংলা বই মেলার আহ্বায়ক শেখ সাদী আহমেদ, মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, পিডিআই কানাডার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ আব্দুল গফফার, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন, নাট্যসন্ধ্যা’র সুব্রত পুরু, ম্যাক এন্টারটেইনমেন্ট এর ম্যাক আজাদ, ছায়ানট এর ঋতু মীর, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজির আরমান রশিদ, অন্যস্বর এর রওশন জাহান ঊর্মী, অন্যমেলা’র আশারাফ আলী এবং বাংলাদেশ রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থার নবিউল হক বাবলু। নিউইয়র্ক থেকে ফোনে আলোচনায় অংশ নেন ‘আমরা একাত্তর’ এর সভাপতি ও ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।