NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জালিয়াত চক্র থেকে প্রবাসী বাংলাদে‌শিদের সতর্ক থাকার পরামর্শ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৯ এএম

>
জালিয়াত চক্র থেকে প্রবাসী বাংলাদে‌শিদের সতর্ক থাকার পরামর্শ

একটি জালিয়াত চক্র রোমের বাংলাদেশ দূতাবাসের সিল, প্যাড এবং কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে ভুয়া সনদ প্রস্তুত করছে। এ জালিয়াতচক্র থেকে প্রবাসী বাংলাদে‌শিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

শ‌নিবার (২৪ সে‌প্টেম্বর) ইতা‌লির রোমের বাংলাদেশ দূতাবাস এক সতর্কীকরণ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি জালিয়াত চক্র দূতাবাসের সিল, প্যাড এবং দূতাবাসের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে ভুয়া সনদ (সার্টিফিকেট) প্রস্তুত করছে। এরকম বেশ কিছু ভুয়া সার্টিফিকেট (নমুনা সংযুক্ত) এর সত্যতা যাচাইয়ের জন্য ইতালি সরকার দূতাবাসে পাঠালে এ বিষয়টি দূতাবাসের গোচর হয়। এখানে উল্লেখ্য যে, ভুয়া সার্টিফিকেট দাখিলকারীরা প্রত্যেকেই তথাকথিত 'মাইনর/ কিন্ডার'।

আরও উল্লেখ করা যেতে পারে যে, যেসব ব্যক্তি ইতালির বিভিন্ন অফিসে এসব ভুয়া সার্টিফিকেট দাখিল করেছেন, তাদের বিরুদ্ধে ইতালি সরকার আইনগত ব্যবস্থা নেবে এবং এসব ব্যক্তিকে বাংলাদেশি আইন অনুযায়ীও কালো তালিকাভুক্ত করা হবে।

এছাড়া যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান (CAF) বা চক্র এই জালিয়াতি কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে ইতালির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দূতাবাসের বার্তায় উ‌ল্লেখ করা হয়, সবাইকে (প্রবাসী বাংলাদে‌শিদের) এ জালিয়াত চক্র থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। একইসঙ্গে যেকোনো সার্টিফিকেট দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।