NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

থ্রিলারে ভরা পরিচালক বাল্কির ‘চুপ’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ এএম

>
থ্রিলারে ভরা পরিচালক বাল্কির ‘চুপ’

সবসময়ই ভিন্ন ধরনের সিনেমা তৈরি করেন পরিচালক আর বাল্কি। সিনেমায় তার গল্প বলার ধরন অন্যসব পরিচালকদের চেয়ে আলাদা। নতুন সিনেমা ‘চুপ’-এর ক্ষেত্রেও তাই হয়েছে।

একজন সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়ে চলে বাল্কির ‘চুপ’। যে কিনা আর্টের সমালোচকদের একের পর খুন করে যান। তাকে ধরতে হাজির হন পুলিশ কর্মকর্তা অরবিন্দ মাথুর (সানি দেওল)। বলতে গেলে গল্প মোটামুটি এটিই।

কিন্তু গল্পের মধ্যে বিভিন্ন টুইস্ট বাল্কি যেভাবে টেনে নিয়ে এসেছেন, তা অসাধারণ। রহস্য বেড়ে চলে ছবির শেষ পর্যন্ত। বিশেষ করে, পুলিশ আর সিরিয়াল কিলারের বোঝাপড়া অসাধারণভাবে সাজিয়েছেন পরিচালক।

সিনেমায় বাল্কি কিছুটা রোমান্সও নিয়ে এসেছেন। প্রতিটি সেকেন্ডে অভিনেতারা দেখিয়েছেন নিজেদের দক্ষতা।

সব মিলিয়ে একদিকে যখন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জোয়ার চলছে, সেখানে ‘চুপ’ অন্যরকম এক স্বাদ দেবে দর্শকদের। বিশেষ করে যারা থ্রিলারপ্রেমী, তাদের জন্য ছবিটি।