NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:০৮ এএম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার সুকোমল রায়কে আহ্বায়ক এবং আবীর খন্দকার, তাসমিয়া শাওন ও মনিরুল ইসলাম তারেককে যুগ্ম-আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কামরুল ইসলাম, তাজুল ইসলাম, সিদ্দারর্থ সাহা, সেলিনা পারভীন রিনি, মো. মাসুদুর রহমান, আহবাব হোসেন, তাসফিন হোসাইন, মৌ ইসলাম, জাফর আহমেদ, জুলহাস উদ্দিন ও মাহমুদুল হাসান আসিফ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কানাডার আহ্বায়ক কমিটি প্রবাসের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাবে। কানাডার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের একত্রিত করে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবে। আহবায়ক কমিটি অনুমোদন প্রদানের জন্য কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে স্বেচ্ছাসেবক লীগ, কানাডার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।