NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রাশিয়া ‘নির্লজ্জভাবে’ জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে: বাইডেন


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ পিএম

>
রাশিয়া ‘নির্লজ্জভাবে’ জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে: বাইডেন

রাশিয়া ‘নির্লজ্জভাবে জাতিসংঘের সনদের মূল নীতি লঙ্ঘন করেছে’ বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) দ্বিতীয় দিনের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দেওয়ার সময় বাইডেন এই অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন বলে জাতিসংঘ সাধারণ পরিষদে অভিযোগ করেন জো বাইডেন।

সেখানে দেওয়া এক ভাষণে বাইডেন ওই যুদ্ধকে নৃশংস এবং অপ্রয়োজনীয় বলেও আখ্যায়িত করেন। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন বুধবার ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্য পরমাণু হুমকি দিয়েছেন। এসময় সারা বিশ্বকে রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডগুলোকে নজরে রাখার জন্যও আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, একমাত্র মস্কোর সরকার ছাড়া কেউই সংঘাত চায় না। এমনকি ইউক্রেনের দখলকৃত বিভিন্ন অঞ্চলের অংশগুলোকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য রাশিয়া একটি ‘ভুয়া গণভোট’ আয়োজন করছে বলেও সতর্ক করেন বাইডেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণা করেন। বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে এবং ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের জনগণকে রক্ষা করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

গত মঙ্গলবার এই অঞ্চলগুলো রাশিয়ায় যোগদানের বিষয়ে দ্রুত গণভোট আয়োজনের ঘোষণা করেছে। বুধবার পুতিন জোর দিয়ে বলেন, এই সৈন্য সমাবেশে রিজার্ভ সৈন্যদের ডাকা হবে। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, তারা রাশিয়াকে দেশকে ধ্বংস করতে চায়, ঠিক যেমন ভাবে তারা সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করেছিল।

রুশ এই প্রেসিডেন্ট একইসঙ্গে অভিযোগ করেন, পশ্চিমারা ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এ জড়িত হয়েছে। পুতিন বলেন, তিনি কোনো ফাঁকা বুলি দিছেন না, কিন্তু ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য তার দেশ ‘সম্ভাব্য সব উপায়’ ব্যবহার করবে।

ভ্লাদিমির পুতিনের এই নির্দেশনার ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর কাজে লাগবার জন্য, সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে।

পুতিন জানিয়েছেন, রাশিয়ার অনেক যুদ্ধাস্ত্র প্রস্তুত আছে। রাশিয়ার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার জন্যও তিনি বাড়তি তহবিল বরাদ্দের নির্দেশ দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের ব্যবস্থা নেবো। এটা কোন ফাঁকা বুলি নয়।’

পুতিন কার্যত হুমকি দিয়ে বলেন, ‘যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে।’

প্রেসিডেন্ট পুতিনের পর বক্তব্য রাখতে গিয়ে বুধবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করা হবে। তিনি বলেন, এই সংখ্যাটি রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।

পুতিনের এই ঘোষণার পর বুধবার থেকেই সৈন্য সমাবেশ শুরু হয়ে যাওয়ার কথা বলে জানিয়েছে বিবিসি।

পুতিন ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণার জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কখনও জয়লাভ করা যায় না এবং এ কারণে এই যুদ্ধ হওয়াই উচিত নয়।’