NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ধরা পড়ল গাঢ় নীল রঙের বিরল গলদা চিংড়ি


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৬:৪০ এএম

>
ধরা পড়ল গাঢ় নীল রঙের বিরল গলদা চিংড়ি

মুদ্রে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির একটি চিংড়ি পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জেলে। আদ্যোপান্ত গাঢ় নীল রঙের এই  অত্যন্ত বিরল। আটলান্টিক মহাসাগরে খোঁজ মিলেছে এই চিংড়ির।

আমেরিকার পূর্ব উপকূলের মাউন্ট ডেসার্ট আইল্যান্ডের বাসিন্দা ব্লেক হ্যাস। আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে ২৭ বছরের এই যুবকই নীল চিংড়িটি খুঁজে পেয়েছেন। এই প্রজাতি এতটাই বিরল যে, ২০ লাখ চিংড়ির মধ্যে একটির রং নীল হয়। তা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন তিনি।

টিকটকে চিংড়িটির ছবি পোস্ট করেছেন ব্লেক। ছবিতে দেখা যায়, হাতে গ্লাভস পরে সেটি ক্যামেরার খুব কাছে ধরে আছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘নীল চিংড়ি! ২০ লাখে একটার রং এমন হয়।’

ব্লেক বলেছেন, ‘এত উজ্জ্বল নীল রঙের সুন্দর চিংড়ি আমি আগে কখনও দেখিনি। আমরা অনেক চিংড়ি ধরি। কখনও কখনও কিছু চিংড়ির লেজ বা শুঁড়ের দিকে হালকা নীল রঙ দেখা যায়। কিন্তু পুরো দেহ নীল রঙের হয় না। আমি এমন চিংড়ি আগে দেখিনি। আমার সঙ্গে আরও যারা মাছ ধরেন, তারাও কখনও এমন চিংড়ি দেখেননি। আশা করি, আবার কখনও এমন লবস্টার ধরতে পারব।’

সাধারণত বেশিরভাগ গলদা চিংড়ি কর্দমাক্ত বাদামি অথবা লাল রঙের হয়। ইউনিভার্সিটি অব মেইনির লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা চিংড়ি অত্যন্ত বিরল। এ ধরনের চিংড়ি ২০ লাখের মধ্যে একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।