NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী গ্যাংস্টারকে হত্যার ছকে প্রেমিকার ‘হানি ট্র্যাপ’, প্রাণ গেল ৪ জনের চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস ‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান
Logo
logo

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, ব্যর্থ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী


BAPA News   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, ব্যর্থ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী

বাপা নিউজঃ যুক্তরাষ্ট্রের মুসলিম জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। হুমকির শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড (৫২)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব মুসলিম জনপ্রতিনিধিকে লক্ষ্য করে তিনি একাধিক হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মার্কিন আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ওই অ্যাকাউন্টে জনপ্রতিনিধিদের হত্যার আহ্বানসংবলিত পোস্ট দেখতে পেয়ে জাতীয় হুমকি কার্যক্রম কেন্দ্রে (ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টার) বিষয়টি জানায়।

এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, অভিযুক্তের একাধিক পোস্টে ওই জনপ্রতিনিধিদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মুসলিমবিদ্বেষী গালিগালাজ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বিপদের মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়।

অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দুই কর্মকর্তার প্রসঙ্গ উল্লেখ করে একজন অজ্ঞাতপরিচয় জনপ্রতিনিধিকে নিরাপত্তা হেফাজত থেকে সরিয়ে হত্যার সুযোগ তৈরির আহ্বান জানানো হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

তদন্তকারীরা এক্সের কাছ থেকে পাওয়া তথ্য, ফোনের রেকর্ড এবং ইন্টারনেট সেবাদাতার লগ বিশ্লেষণ করে অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সম্পৃক্ততা শনাক্ত করেন। তিনি নর্থ ডাকোটার হিলসবোরোর বাসিন্দা এবং ফার্গো এলাকার একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাইরুডকে ২০২৩ সালের জুলাইয়ে ফার্গোতে মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। নারী, বর্ণগত সংখ্যালঘু এবং মুসলমানদের সঙ্গে তার আচরণ নিয়ে সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে।