NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

প্রথম গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি জারিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৬ এএম

>
প্রথম গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি জারিন

প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জারিন তাসনিম শরিফ।

আর্কিটেকচার ও ডিজাইন বিভাগের ‘দ্য গ্লোবাল উইনার ২০২২’ হয়েছেন তিনি। তার আন্ডারগ্র্যাজুয়েট থিসিস ‘ওয়েস্ট ইন দ্য সিটি: অ্যাগলোমেরেটিং লোকাল ইকোনমি অব মাতুয়াইল ল্যান্ডফিল’র জন্য অ্যাওয়ার্ডটি পান তিনি।

এটি বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত। ২৫টি বিষয়ে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কার হিসেবে জারিন পাবেন স্বর্ণপদক। এছাড়া আয়োজকদের অর্থায়নে আগামী ৬-৯ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠেয় সামিটে দেশকে রিপ্রেজেন্ট করবেন তিনি। 

 

জারিন মাতুয়াইল এলাকার বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেখান থেকে হারিয়ে যাওয়া কৃষি ব্যবস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ করেছেন।

বুয়েটের আর্কিটেকচার বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিংসের পৃষ্ঠপোষকতায় একটি অলাভজনক সংস্থা এটির আয়োজন করে। চলতি বছর এ পুরস্কারের জন্য দুই হাজার ৮১২টি প্রকল্প জমা হয়। এ কর্মসূচি চলে সাতটি অঞ্চলের মধ্যে। সেগুলো হলো আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আয়ারল্যান্ড, লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডা।