NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী গ্যাংস্টারকে হত্যার ছকে প্রেমিকার ‘হানি ট্র্যাপ’, প্রাণ গেল ৪ জনের চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস ‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান
Logo
logo

৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা!


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম

৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা!

অভিনয়ের প্রয়োজনে নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন শ্রদ্ধা কাপুর, তার প্রমাণ মিলল নতুন সিনেমা ‘ইথা’র প্রস্তুতিতে। পর্দায় চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে টানা ২৫ দিন কঠোর অনুশীলন করেছেন অভিনেত্রী।

প্রতিদিন প্রায় আট ঘণ্টা ধরে চলেছে নাচের মহড়া। আর এই পুরো সময় দুই পায়ে পরেছিলেন মোট আট কেজি ওজনের ঘুঙুর!

 

‘ইথা’ সিনেমায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবণী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। এই চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে বিশেষ নৃত্য প্রশিক্ষণ। সম্প্রতি পুণেতে ছবির গান ‘জি জি রে জি’র উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রীর কঠোর প্রস্তুতির কথা জানিয়েছেন ছবিটির পরিচালক লক্ষ্মণ উতেকর।

 

পরিচালক জানান, প্রতিটি গানের জন্য প্রায় ২৫ দিন ধরে অনুশীলন করেছেন শ্রদ্ধা। দুই পায়ে চার কেজি করে মোট আট কেজি ওজনের ঘুঙুর বেঁধে ঘণ্টার পর ঘণ্টা নাচের মহড়া দিয়েছেন তিনি। দীর্ঘ সময় এমন ভারী ঘুঙুর পরে অনুশীলন করায় একপর্যায়ে ফুলে যেত অভিনেত্রীর পা। কিন্তু শারীরিক কষ্টের কাছে হার মানেননি শ্রদ্ধা।

বরং তামাশা ও লাবণী নৃত্যের ধরন, ঐতিহ্য এবং গভীরতা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছেন। তবে কঠোর প্রস্তুতির পর শুটিংয়েও বাধার মুখে পড়তে হয় তাকে। 

 

লক্ষ্মণ উতেকর জানান, গানের শুটিংয়ের প্রথম দিন ভালোভাবেই কাটলেও দ্বিতীয় দিন পেশিতে চোট পান শ্রদ্ধা। ফলে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় শুটিং। পরিচালকের ভাষ্য, কাজ বন্ধ হয়ে যাওয়ার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন শ্রদ্ধাকে কাঁদতে দেখে।

কারণ, চোটের কারণে শুটিং চালিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে প্রায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হন তিনি।

 

শ্রদ্ধার এমন নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ পরিচালক লক্ষ্মণ উতেকর। তার মতে, ‘ইথা’ চরিত্রটির জন্য শ্রদ্ধার চেয়ে উপযুক্ত অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আর কেউ হতেন না।

উল্লেখ্য, ‘ইথা’ একটি জীবনীভিত্তিক সংগীতনির্ভর নাট্যধর্মী সিনেমা। মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি। সমাজের নানা বাধা পেরিয়ে নিজের শিল্পের মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন ভিতাবাই। তার সেই সংগ্রাম ও সাফল্যের গল্পই এবার উঠে আসবে বড় পর্দায়।

শ্রদ্ধা কাপুর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।