NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বাড়ছে সংঘাতের ঝুঁকি স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা গাজা যুদ্ধ ৭৭ বছরের মানব উন্নয়ন ধ্বংস করেছে: জাতিসংঘের সতর্কবার্তা মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩ আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান
Logo
logo

পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।

 

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

মামলার বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।


 

বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী।

 

জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।