NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী গ্যাংস্টারকে হত্যার ছকে প্রেমিকার ‘হানি ট্র্যাপ’, প্রাণ গেল ৪ জনের চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস ‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান
Logo
logo

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে সতর্কতা ঢাকায় মার্কিন দূতাবাসের


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে সতর্কতা ঢাকায় মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

 


 

ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’