NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ৮, ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম

যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্র্যান্ডনে সিটিব্যাংকের একটি কার্যালয়ে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) কার্যালয়টির ক্যাফেটেরিয়ায় এক নিরাপত্তাকর্মী হামলাকারীকে বাধা দিতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে নিরাপত্তাকর্মীসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি ফ্রাঙ্ক লোসাট। তিনি বলেন, নিরাপত্তাকর্মীর মুখোমুখি হওয়ার আগে হামলাকারী প্রতিষ্ঠানের ভেতরে আরেকজনকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে নিরাপত্তাকর্মীর সঙ্গে তার গুলিবিনিময় হয়।

এতে নিরাপত্তাকর্মী আহত হন। সামান্য আঘাত পাওয়ায় আরো চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ঘটনার পর সিটিব্যাংকের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ফোনেও জননিরাপত্তা সতর্কবার্তা পাঠানো হয়।

এতে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির কথা জানিয়ে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 


 

হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের এক মুখপাত্র জানান, একটি সক্রিয় হুমকির খবর পেয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে সাধারণ মানুষের জন্য এখন আর কোনো হুমকি নেই।

ডাগ মেরিট নামের এক ব্যক্তি জানান, তার ছেলে সিটিব্যাংকের ভবনের ভেতরে ছিলেন। গুলির শব্দ শুনে ভবন থেকে বেরিয়ে এসে ছেলেটি তাকে ফোন করলে তিনি বিষয়টি জানতে পারেন।

 


 

অ্যাসোসিয়েটেড প্রেসকে মেরিট বলেন, তার ছেলে গুলির ঘটনার খুব কাছাকাছি ছিলেন। প্রাণ বাঁচাতে নিজের সব জিনিসপত্র ফেলে রেখেই সেখান থেকে বেরিয়ে আসেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ছেলের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছিল। ফলে প্রায় এক ঘণ্টা তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। সিটিব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোরিডায় তাদের কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ, ব্র্যান্ডনে সিটিব্যাংকের চারটি তিনতলা অফিস ভবন রয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী কাজ করেন। ব্র্যান্ডন শহরটি টাম্পার কেন্দ্রস্থল থেকে প্রায় ১৩ মাইল পূর্বে অবস্থিত।