NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ৮, ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন

বিশ্বকাপের উন্মাদনা যেন এখনই তুঙ্গে! মাঠে খেলা শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ গ্যালারিতে বসে খেলা দেখার জন্য এরই মধ্যে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি।

 

১৯৩টি দেশ থেকে ২৮ লাখেরও বেশি সমর্থক টিকিট কেনার সুযোগ পেতে নিবন্ধন করেছেন। এতে বিশ্বকাপ ঘিরে বৈশ্বিক আগ্রহের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত টিকিটের আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮ লাখ ৯ হাজার ৪৬৭টি।

এর মধ্যে বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি। টিকিটের জন্য আবেদন করার সময় শেষ হবে আগামী ২১ নভেম্বর। অর্থাৎ হাতে রয়েছে ১৯ দিনের মতো।

 

আবেদনে সবচেয়ে বেশি এগিয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকরা।

আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে প্রায় দেড় কোটি আবেদন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৪১ ম্যাচের জন্য আবেদন পড়েছে ১০ কোটির বেশি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১ ম্যাচ দেখতে আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ।

 

 

 

জিম্বাবুয়েতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। সেখানে ভারত-জিম্বাবুয়ে ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার উইন্ডহুকের ৬ ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

 

সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১০ অক্টোবর জোহানেসবার্গে হতে যাওয়া এই ম্যাচের জন্য আবেদন পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই শহরে ২১ নভেম্বরের ফাইনালের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লাখ।

টিকিটের এমন সাড়া নিয়ে আইসিসির ইভেন্টস ও ক্রিকেট পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা বলেছেন, ‘২০২৭ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে সমর্থকদের সাড়া অসাধারণ। টিকিটের জন্য এই বিপুল চাহিদা প্রমাণ করে, বিশ্বজুড়ে টুর্নামেন্টটির জনপ্রিয়তা কতটা। ২৪ বছর পর পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আফ্রিকায় ফিরছে, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় সমর্থকদের ব্যাপক আগ্রহ প্রমাণ করে, বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজনের বিশাল সম্ভাবনা রয়েছে। এই আয়োজন পুরো আফ্রিকা মহাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের এক সুতোয় বাঁধবে।’

২০২৭ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ১২টি ভেন্যুতে হবে ৫৭টি ম্যাচ। অংশ নেবে ১৪টি দল। ২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। নামিবিয়ায় এবারই প্রথম হবে ছেলেদের বিশ্বকাপের ম্যাচ।

আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের (দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময়) মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। টিকিটের লটারিতে অংশ নিতে কোনো অর্থ দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরে এই সুযোগ মিলবে না।